আমি নির্বোধ
আমি অকর্মা
আমি জঞ্জাল
চলমান সমাজের জন্য।
আমি হলেও পদার্থ
তবুও অপদার্থ!
কেউ কেউ হয়তো বলে আবার
আমি কুলাঙ্গার
আমি বাটপার
আমি ফাঁকিবাজ!
কারণ আমি চলি আমার মতন
অন্য কারো মতন চলতে
আমি পারিনা!।
যদি মনে করি আমি
ঐ বলা সঠিক নয়
অথবা আমার উপর চাপিয়ে দেয়া
এমন কি কারো উপরে চাপিয়ে দেয়া
অন্যের মতামত
তখনও আমি করি প্রতিবাদ!
তাই বলে লোকে
আমি নাকি ত্যাড়া
আমাকে দরকার ডাক্তার দেখানো।
কিন্তু আমি ভাবি
আমি আছি সঠিক পথে
তাই হলেও আমার ক্ষতি
আমি চরমভাবে রিয়েক্ট করি
প্রয়োজনে ঐ লোক বা স্থানকে
ত্যাগ করি!
যদিও হয় তারজন্য
আমার অনেক ক্ষতি!
তারপরও পাই আত্মতৃপ্তি
মনে মনে আমি!।
কারণ আমি ভাবি
আমি মানুষ
আমার আছে বিবেক ও হুঁশ
তাই আমার কর্ম
করি আমি বিশ্লেষণ
আমি ঠিক নাকি বেঠিক !।
সেই মতে আমি
চলি সবসময় আমার মতন
যদিও ইচ্ছে করেছি অনেকবার
চলতে অন্যের মতন!
কিন্তু পারিনা
কারণ সকল মানুষের
আছে নিজস্ব কিছু নিজস্বতা।
তাই আমি ঠিক আমারই মতন
এবং তা নিয়ে আমি গর্বিত
ও থাকি আত্মতৃপ্তিতে সবসময়।
যাহা অন্যের মতে
একরোখা,নির্বোধ ও ত্যাড়া
হয়তোবা কখনও কখনও মাতাল।
তাই আমি থাকি চুপ অনেক সময়
যদিও থাকে আমার অনেককিছু বলার
ভাবি মনে মনে তাই আমি
হয়তো আমার বলা ঠিক হবেনা
নয়তো আমার বলার কিছুই নাই
থাকি তাই আমি একদম চুপ ।
কেউ কেউ বলে আবার
আমি নাকি বুদ্ধিমান ও চালাক
আবার কেউ কেউ বলে
আমি ভালো
আমার মতো লোক হয়না
কারণ আমি নিয়ম মেনে চলতে ভালোবাসি।
আমি নিয়মের কথা বলি
অনিয়ম পারিনা করতে সহ্য
সেজন্য অনেকের কাছে আজ আমি শত্রু
অথবা বিরাগভাজন অনেকের কাছে।
আমি ভাবি
নানা মুনির নানা মত থাকবেই
তাই আমি এগুলো উপভোগ করি
কখনও সানন্দে কখনও ক্রোধে!
কিন্তু হাল ছাড়িনা আমি
আমার চলা নিয়মনীতির বাহিরে
সেজন্য মনে হয় মাঝেমাঝে
আহাম্মক নিজেকে
যাহা সম্মুখে ও আড়ালে
শুনতে হয় কারো কারো মুখে
যাদের সাথে আমার মতের হয় অমিল ।
আসলেই তো আমি আহাম্মক
নয়তো এতো উপাধির পরও
কেনো চলবো আমি আমার মতন
নিয়মনীতি মেনে সবসময় ?
কেনো পারবোনা চলতে চলমান সমাজের নিয়মে
যদি থাকে সেখানে অসত্য ও অনিয়ম ?।
পারা উচিত আমার মেনে চলা
নানা মুনির নানা মত
নয়তো চলতে পারবোনা আমি নিষ্কণ্টক।।
———@——@———–