গাছে গাছে ফুলে ফুলে
গাছেরা নাচে হেলে দুলে
প্রজাপতি তাই
মনের আনন্দে বসে ফুলে ফুলে।
গাছের ডালে বসে বসন্তের
আগমনী গান শুনাচ্ছে
কোকিল কুহু কুহু সুরে
তাতে মানবের মন যায় ভরে।
আজ বসন্তের ছোয়া প্রতিটি
পরতে পরতে থরে থরে
হৃদয়ের মন্দিরে- মাজারে
কি এক প্রশান্তি মনে আজিরে।
শিমুল পলাশের অপরুপ সৌন্দর্য
ফুটে উঠেছে গাছের মগডালে
আবডালে ও সবুজ পাতার আড়ালে
ছুটে চলেছে সবাই কোন খেয়ালে।
চলনা তুমি আমি ঘুরতে যায়
রমনার বটমুলে, টিএসসি
নদী বা সমুদ্রের তীরে
আবার চলে আসব আমাদের নীড়ে।
বসন্তের প্রকৃতির মতোই
মন সজীব আর রঙিন হয়ে ওঠে
আবার ফুলে ফলে বাগান ভরে উঠবে
আম্র মুকুল বা কাঠালের সুঘ্রাণে।