1. admin@mannanpresstv.com : admin :
‘ইন্টারনেট বন্ধ করে জয়-পলক গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন’ - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

‘ইন্টারনেট বন্ধ করে জয়-পলক গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন’

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন।

বুধবার দুপুরে এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এদিকে, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তার আইসিটি উপদেষ্টা। আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়। এ ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বলা হচ্ছে জয়কে এবং পলকের বিরুদ্ধে বাংলাদেশে এ পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD