1. admin@mannanpresstv.com : admin :
সাভারে সেই সিরিয়াল কিলার সম্রাট মারা গেছেন - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সাভারে সেই সিরিয়াল কিলার সম্রাট মারা গেছেন

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ও সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট (৪০) মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট স্ট্রোকজনিত কারণে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। মৃত্যুর পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সাভারের বিভিন্ন স্থানে একাধিক মরদেহ উদ্ধার হওয়ার পর তার নাম প্রকাশ্যে আসে। তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামতের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সম্রাট অন্তত ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে মোট সাতটি হত্যা মামলা এবং দুটি মাদক মামলা বিচারাধীন ছিল। আদালতে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারেই অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD