বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা কেনা,
দেশের জন্য প্রাণটা দিলো লক্ষ মুক্তিসেনা।
দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ জয়ে গেলো,
যুদ্ধে গিয়ে প্রাণটা হারায়, কেউবা ফিরে এলো।
পাকবাহিনী করলো গুলি ঝাঁঝরা হলো বুক,
আর পেল না দেখতে ওরা মা ও বোনের মুখ।
ওদের লাশের গন্ধ আজও এই বাতাসে ভাসে,
দেশের জন্য জীবন দিয়ে মরেও ওরা হাসে।
ওদের জন্য কাঁদে আকাশ,বাংলা মায়ের মাটি,
রক্তে ভেজা সেই মাটিটা সোনার চেয়ে খাঁটি