যে রাতে চাঁদ উঁকি দেয়নি।
নক্ষত্ররা নিরবে কেঁদেছে।
কামিনী ফুলের ঘ্রাণে ছিল বিষাক্ত শ্মশানের বিচ্ছেদ গন্ধ!
গোলাবারুদ এর আওয়াজ বাতাস ভারী হলো!
গোলাগুলি শুরু হলো।
গভীর রাত!
নিরিহ মানুষ গুলো সুখস্বপ্নে তন্দ্রাচ্ছন্ন ছিল।
বৃষ্টির মতো গুলি বর্ষিত হচ্ছিল।
জনতার বুক চিরে আর্তনাদ!
সারি সারি লাশ!
রাস্তায় পরে থাকা শতশত মাসের স্তুপ।
আমি একটি রাতের গল্প জানি।
যে রাতের পরে ভোর এসেছিল।
সূর্য পাঠায়নি আলো!
কেঁদেছিলো সারাদিন!
লাশের গালে চুম্বন স্পর্শ এঁকেছে শিয়াল শকুন।
ধাতব নখের আঁচড়ে খুবলে নিচ্ছে পঁচা মাংসের দলা।
বাতাসে তীব্র দুর্গন্ধ!
অভিমানী রোদ ছড়িয়ে দেয়নি আলো।
বিচ্ছেদের হাহাকার নিঃশব্দে কাঁদছে আকাশের নীলিমায়।
ফুলের শরীরে দুর্গন্ধ ছিল বিষাদের উঠুন জুড়ে মাধবিকা বনের আলাপন ছিল না।
আবদুস কালো আঁধারে ঢেকেছিল সেই রাত।
মহাকাল নির্মম গণহত্যার ইতিহাস কখনো ভুলে যাবেনা।
রেখা।