1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মাঠে কুচকাওয়াজ, খেলাধুলা ও পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহির সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদাউস আলমের সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি। তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
১৯৭১ সালে বাঙালি জাতি অসীম ত্যাগ ও রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, তা আমাদের জন্য এক অমূল্য অর্জন। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন।
এছাড়াও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার আবুল বাসার ও রফিকুল ইসলাম। মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে বক্তব্য দেন মিজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূইয়া, আবদুল মান্নান চেয়ারম্যান, সহ সভাপতি শরিফ হোসেন চেয়ারম্যান, আবুল বাশার কিরন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতি গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD