কবি –-জাহাঙ্গীর আলম সুলতান এর কবিতা // ইরি ধান
জাহাঙ্গীর আলম সুলতান:
-
Update Time :
বুধবার, ৩ মে, ২০২৩
-
১৬৮
Time View
কবি –-জাহাঙ্গীর আলম সুলতান এর কবিতা // ইরি ধান
কাটছে এখন ইরি ধান
চাষির মুখে খুশির গান।
নেইকো তাহার অবসর
আছে সে দৌড়ের উপর।
ধান বহিছে শ্রমিক দল
ভেজা শরীর শ্রমের জল।
অটো মেশিন মাড়ছে ধান
ঝালাপালা শব্দে কান।
কৃষক বধূ সারাদিন
ব্যস্ত কাজে বিরামহীন।
রৌদ্রে শুকায় কাঁচা খড়
সিদ্ধ ধান ওই উঠান পর।
কুলাই ঝারে ধানের ধুল
পাগলিনী মাথার চুল।
খড়ের গয়না সারা গায়
মাথা ঘেমে পড়ছে পায়।
তৃষ্ণাতে যায় ফেটে বুক
ফ্রিজের জলে পায় সে সুখ।
দেশমা শাজাহানপুর বগুড়া
০৩|০৫|২০২৩ ইং
Please Share This Post in Your Social Media
More News Of This Category