1. admin@mannanpresstv.com : admin :
লাল ফিতার দৌরাত্ম্য -মোঃ রুহুল আমিন - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

লাল ফিতার দৌরাত্ম্য –মোঃ রুহুল আমিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৬ Time View

পেনশনভোগী জীবন যেন

যাবে ভালো মোর,

দিনগুলো যে কাটবে ভালো

দেহে পাবো জোর।

সেই ভাবনায় ভাবতে তবে

লাগতো ভালো বেশ,

কেনো তবে পেনশন পেতে

জীবন হচ্ছে শেষ।

সিঁড়ি বেয়ে উঠতে উঠতে

বড়ই ক্লান্ত আজ,

তবু এটাই মাসিক দৈনিক

নিয়মিত কাজ।

ফাইল গুলো আলমারিতে

লালফিতাতে বন্দি,

ছোট সাহেব বড়ো সাহেব

করতে চাচ্ছে সন্ধি।

টেবিল ঘুরতে হয়রানিতে

হচ্ছি আজি রোগী,

অথচ আজ সবাই জানে

আমি পেনশনভোগী!

লালফিতায় যে বন্দি ফাইল

আলমারিতে পড়ে,

খুঁজবে যেদিন থাকবো সেদিন

ঐ যে মাটির ঘরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD