খুকির প্রশ্ন –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
-
১৬০
Time View
আব্বু তুমি কেন লিখ
কবিতা যে এত!
এত লেখা লেখে কি বা
টাকা আনবে কত?
তোমার লেখা কারা পড়ে
বুঝিনা যে আমি,
উপহারে ঘর ভরেছো
কোথায় পেলে তুমি?
ছড়ায় ছড়ায় কথা বল
আমায় দূরে রেখে,
শত শত হাজার লেখ
শিখলে কোথা থেকে?
দুষ্টু আব্বু সময় দাও না
তোমার সাথে আড়ি!
আম্মু আমার রাগ করোনা
কিনবো ঘোড়ার গাড়ি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category