1. admin@mannanpresstv.com : admin :
বাবাকে এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি: ইলিয়াসপুত্র আবরার - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বাবাকে এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি: ইলিয়াসপুত্র আবরার

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৫৪ Time View

সিলেট বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীকে দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস আলী ফিরে আসার খবরকে ‘গুজব’ বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার মানবজমিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব তথ্য জানান। ব্যারিস্টার আবরার ইলিয়াস বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের তিন আমলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন। সোমবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া  কয়েকজনকে ফিরিয়ে দেয়া হয়েছে। যারা দীর্ঘদিন ধরে সরকারের বন্দিশালা ‘আয়নাঘরে’ বন্দি ছিলেন। এ ঘটনার পর আমরাও আশাবাদী হয়েছি- আমার বাবাকে ফিরে পাবো। আমরা এখনো আমার বাবাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস আলী ফিরে আসার খবর বিষয়ে জানতে চাইলে আবরার বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমি নতুন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি- তারা যেন আমার বাবাকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। এ ঘটনাটি জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD