সুদূর সীমান্ত পেরিয়ে অচেনা কোন গাঁয়,
যেথায় নেই শহরের মত আলোর ঝলক
কোলাহল।
চেনা মানুষের ভীড়ে অচেনা মুখোশ!
অপরিচিত নতুন মুখ, সঙ্গীহীন জীবন
থাকবে না সমাজের দায়বদ্ধতা,
যেখানে নিত্যদিন একাকিত্বের সাথে বসবাস,
পাছে লোকে কি বললো, নেই তার দায় ভার।
ইচ্ছে করে হারিয়ে যাই
আমার আমিকে আমি খুঁজে পাই
হারিয়ে যাওয়া সেই হাসি উৎফুল্লতা!
সংসারের দায়িত্বগুলো থেকে ছুটি নেই
মুখোশের আড়ালে সুখে থাকার অভিনয়টা
শেষ হোক এবার।
আর কত ভগ্ন হৃদয়ে কেটে যাবে সময়।
আর কত বোবা কান্নার অন্ত দহন সইবো নিরবে।
পাওয়া না পাওয়ার হিসাবের সমীকরণ
আজ শূন্য জীবন, মিছে অভিলাষ জোসনার!
দুটি মানুষের হৃদয়ের ভাঙন হয়েছো তো কত আগে
বোবা হয়ে যায় কি বাঁচা,? মিথ্যা সংসারের খেলাঘর।
শুধু অভিনয়।
ইচ্ছে করে হারিয়ে যাই
সুদূর সীমান্ত পেরিয়ে অচেনা কোন গাঁয়,
আকাশের সীমানা ছাড়িয়ে ঐ কল্পলোকে,
রূপকথার রাজ্যে বিধাতার জাগতিক সুখ যেথায়।