1. admin@mannanpresstv.com : admin :
প্রিয় অর্ধাত্মা -শামিমা খালিদ শাম্মী  - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

প্রিয় অর্ধাত্মা –শামিমা খালিদ শাম্মী 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View
চিঠি এসেছে চিঠি
হঠাৎ ডাকপিয়নের হাঁক,
খাম হাতে নিয়ে আনন্দ আবেশে
দেখলাম প্রেরকে তোমার নাম।
বছর শুরুতে এমনি করে আমাকে
একটা চিঠি লিখো প্রিয়,
আদুরে ছোঁয়ায় এঁকে দিও
তোমার দেয়া আমার ডাকনাম।
কতদিন শুনিনি তোমার কন্ঠে
প্রিয় সেই নাম আমার
কতদিন পাইনি তোমার ছোঁয়া
তাই স্পর্শ ভরে দিও হলুদাভ খাম।
কেমন আছো তুমি
কেমন কাটছে দিনকাল?
জানিয়ে যেও না হয় আমায়
কণ্ঠে না হোক কলমের ভাষায়।
সাদা পাতায় মুড়ানো চেনা
তোমার শরীরের মিষ্টি ঘ্রাণ,
অনুভব অনুভূতির ছোঁয়ায়
করাবে আমার অপেক্ষার অবসান।
আদর মাখা প্রিয় শব্দের উপমায়
অজস্র  অনুভূতি, না বলা কথা,
ভালোবাসাময় অন্তরীক্ষের ভাষায়
লিখো একখানা চিঠি আমার ঠিকানায়।
কিন্তু আমার ভাবনার ডানায়
জানি আসবেনা কখনোই চিঠিখানি,
শূন্য পড়ে থাকে ডাকবাক্স
শুধু অপেক্ষায়ই আমার দিন কাটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD