আজব দেশের খবর,
বেয়াই খোঁজ রাখে জবর।
তেল মাথায় তেল দেয়,
বেয়াই সাহেব খেল দেয়।
সুযোগ খোঁজে গুজব রটায়
অপ্রীতিকর ঘটনা ঘটায়।
নির্দোষী জেলে পুরে মরে
দোষীরা দেশের বাইরে ঘুরে।
পরের মাথায় কাঁঠাল রেখে
খাচ্ছে যারা চেটে পুটে।
তারাই নাকি সমাজপতি
লোকজন করে কানাকানি।
হায় টাকায় করে কাম,
বাপজান বাপের হয় নাম।
আজব দেশের আইন
কে কাকে দিবে ফাইন।