1. admin@mannanpresstv.com : admin :
"ভালোবাসার অর্থ" -পি এম জাহাঙ্গীর আলম - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

“ভালোবাসার অর্থ” –পি এম জাহাঙ্গীর আলম

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২০২ Time View

এই পৃথিবীর প্রত্যেক মানুষ—
একটি বাক্যে বাঁচে, মরেও যায়,
“আমি তোমাকে ভালোবাসি”—
শুধুই কি এ কথার মায়া?

এক যুবক বলে প্রেয়সীকে,
“তুমি আমার জীবন, আমার প্রান,”
একজন মা তার সন্তানকে ডাকে,
“তুই আমার বুকের মানিক জান।”

একজন বাবা সন্তানের কপালে
চুমু দিয়ে বলে, “তোর জন্য সব কিছু,”
কিন্তু সেই ভালোবাসার ছায়ায়ও
থাকে লুকিয়ে স্বার্থের বিষ।

ভালোবাসি বলি, নিঃশ্বাস যতক্ষণ,
মৃত্যু এলে সব আবেগ নিঃশেষ!
তাহলে কি এই ভালোবাসা মিথ্যা?
না কি অভিনয়—নিয়তির লেশ?

প্রাণী কি করে প্রাণীকে হত্যা?
গরু কি ছাগলকে খুন করে?
কিন্তু মানুষ! সামান্য কথায়—
মানুষকেই ফেলে রক্ত সাগরে!

এই হৃদয়ে যদি আল্লাহ থাকতো,
থাকতো যদি অন্তরে তাঁর ভয়,
তবে হিংসা হতো না, রাগ ঝরতো না,
ভালোবাসা পেতো পরম মধুময়।

ভালোবাসি, শুধু যদি বলি আল্লাহর জন্য,
তবে সে ভালোবাসা হয় পবিত্র, অটুট!
তবে কেউ কারো গলা কাটতো না,
তবে সমাজে ছড়াতো না বিষাক্ত রুট।

আসো তবে, আমরা শিখি ভালোবাসতে,
আল্লাহর সন্তুষ্টিকে একমাত্র মানি,
এই দুনিয়া ক্ষণিক, আখেরাত চিরস্থায়ী—

সেই সত্যেই সকল ভালোবাসা বানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD