1. admin@mannanpresstv.com : admin :
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র প্রথমবারের মতো হলের বাইরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি নিরপেক্ষ স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

ভোটকেন্দ্রগুলো হলো;

>> কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) : এখানে ভোট দিতে পারবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা।

>> ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) : রোকেয়া হল, শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

>> শারীরিক শিক্ষা কেন্দ্র : জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

>> ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র : বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

>> সেনেট ভবন কেন্দ্র (এলামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) : স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

>> উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র : সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD