ব্যস্ত মানুষ –মুক্তা পারভীন
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
শনিবার, ৯ আগস্ট, ২০২৫
-
২৪২
Time View
ব্যস্ত মানুষ, ব্যস্ত শহর
ব্যস্ত জীবন ধারা
এদিক ওদিক ছুটছে সবাই
যেন দিশাহারা।
কেউ ছুটে টাকার পিছে
কেউ বা চায় যশ
কেউ বা ছুটে সুধার তরে
কেউ ললনায় বশ।
ঘরের শিশু পরে থাকে
কাজের বেটির কাছে
হয়না সময় বাবা-মায়ের
বসতে তাদের পাশে।
মোবাইল আর সিরিয়ালে
ব্যস্ত ওরা খুব
কাঁদতে গিয়ে কাজের বেটির
ধমক খেয়ে চুপ।
নেট দুনিয়ায় শিশুরাও এখন
অনেক ব্যস্ত থাকে
খাবারে অনিহা দেখলেই মা
মোবাইল দেয় আগে।
আমাদের এ-ই অবহেলায়
ছোট্ট শিশুর মন
হতাশায় নিমজ্জিত হয়ে
ভেঙে খানখান।
একটি ঘরে চারটি লোক
দিব্যি বসে আছে
সবাই চুপ কয়না কথা
ধ্যানটা ভাঙ্গে পাছে।
ভাই বোনের হৈ-হুল্লোড়ে
মাতিয়ে থাকতো ঘর
এখন যেন কেউ কারো নয়
সবাই সবার পর।
হারিয়ে গেছে বাব-মা’র
আদর ভালোবাসা
তাই তো শিশু ডুবছে আঁধারে
ঠোঁটে নিয়ে নেশা।
আমি তুমি মা- বাবারা
একটু সচেতন হই
সময় করে শিশুটাকে
জড়িয়ে ধরে রই।
ধন সম্পদ ভালোবাসা
সবই তাদের জন্য
মা-বাবাকে কাছে পেলে
সব শিশুরাই ধন্য।
বুঝবে, শিশু ভালোবাসার
কাঙাল ছিল কতো
দূর হবে সব অনাচার
পরিবেশ হবে শান্ত।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category