আছে মানুষ শতশত
সকাল থেকে সন্ধ্যা অনবরত গীবতেরত।
হেসে হেসে কেশে কেশে
করে যে হরেক রকম গীবত।
না জেনে তার ফজিলত!
দেখিয়া শুনিয়া মনে হয়
গীবত করা যেন তাদেরই উপর হয়েছে ন্যস্ত!
দিনভর সমালোচনাতেই
তাই থাকে তারা ব্যস্ত!
ওহে বোকার দল
কেন বোঝেনা?
মৃতভাইকে খাচ্ছো গিলে আস্ত!
কথা বলো কম
থাকো সদা চুপচাপ
গীবত যে মস্ত বড় পাপ
তওবা করে চেয়ে নাও মাপ।