নীল –জেসমীন নূর প্রিয়াংকা
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
-
১৬৪
Time View
ভাসছে বসে মেঘে।
নীল শাড়িটা আনবে বুঝি
আমায় দেবে ভেট ।
শাড়ি পরে নীল হব যে
আকাশ ছোঁয়ার আশায়
আমায় দেখে আকাশ থেকে
নামবে জলের ধারায়।
বর্ষা মেঘের নীল আকাশে
নীল শাড়ি পরে।
বৃষ্টি তখন মিষ্টি হয়ে
টুপুর টুপুর ঝরে।
টাপুরের শব্দ দেখে মনটা
কিসের ছলে।
ঘোমটা পরা নতুন বধু
আনন্দে ভূলে।
ভালবাসার টাপুর টুপুর
নীল যমুনার ছায়।
যমুনারি হৃদয় তখন
শীতল হয়ে যায় ।
ভালবাসার নীল আকাশে
নীল ছায়ার মাঝে।
তোমার আমার স্মৃতিটুকু
জনম জনম রবে।
প্রকাশ কাল
শুক্রবার বেলা ১২.৫০মিনিট
৩০.০৫.২০২৫
Please Share This Post in Your Social Media
More News Of This Category