শরৎ হাওয়া –মুক্তা পারভীন
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
-
১০৩
Time View
লাগলো এসে গায়ে
বুঝে ছিলাম শরৎ আবারও
এলো পায়ে পায়ে।
দখিনা হাওয়ায় শিউলি ফুলের
গন্ধ ভেসে আসে
সাদা মেঘের ভেলায় চড়ে
মন খুশিতে হাসে।
নীল শাড়িতে আকাশ সাজে
তীর সাজে কাশফুলে
হৃদয় জুড়ে প্রশান্তি আসে
আমোদে অঙ্গ দোলে।
কাশ বনের মেঠো পথে
মেতে লুকোচুরি খেলায়
কেটে যাবে সারাটি দিবস
আনন্দে হেলায় হেলায়।
বৃষ্টি ভেজা চোখের জলে
বড্ড অভিমানী মন
ডুকরে কাঁদে কষ্ট নিয়ে
কোথায় সে প্রিয়জন?
শরৎ রাণীর জোছনা মেখে
জাগবো সারা রাত
নয়ন ভরে দেখবো দু’জন
শিশিরে ভেজা প্রভাত।
Please Share This Post in Your Social Media
More News Of This Category