1. admin@mannanpresstv.com : admin :
লাল সবুজের মানচিত্র ~-ফেরারী মুরাদ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

লাল সবুজের মানচিত্র ~—ফেরারী মুরাদ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ Time View
কনে বিদায় দেওয়ার কালে
বুকে জরিয়ে পিতামাতার কান্না
ভাই বোনের আহাজারি।
বাংলাদেশ ছাড়া কোথায় পাবে
এমন মমতার ছড়াছড়ি?
সকালে ছেড়ে দিয়ে গরুর পাল
মাঠে খেতে সবুজ ঘাস।
দুপুরে গোসল দিয়ে নদীর জলে
বাড়ি ফিরিয়ে আনার দৃশ্য।
বাংলাদেশ ছাড়া মিলাবে কোথায়
এমন পশু প্রেমের সাদৃশ্য?
নদীর কূল ঘেঁষে দাঁড় টানা
নৌকাতে ঘর বানিয়ে বেদের বহর।
ডুব সাঁতারে শাপলা শালুক তুলে আনার দম।
বাংলাদেশ ছাড়া এমন উচ্ছ্বলতা
পারবে কি মিলাতে একদম?
ভোর হলে কায়দা বুকে মক্তবে যাওয়া
মাইল পথ হেঁটে বিদ্যালয়ে পৌঁছানো।
বাংলাদেশ ছাড়া এমন কোমলমতি শিশু
মিলাতে পারবে কি কখনো?
ভাষার তরে বুকে বিঁধে নেয় বুলেট
স্বাধীনতার জন্য জীবন বাজী রেখে
করে যায় রক্তক্ষয়ী যুদ্ধ।
বাংলাদেশ ছাড়া এমন সোনার ছেলে
মিলাতে পারবে কী আদৌ?
গোয়ালে গরু,পুকুর ভরা মাছ
গোলাভরা ধান,সাম্প্রদায়িক সম্প্রীতি।
হিন্দু মুসলিমের মিলেমিশে থাকার চিত্র।
বাংলাদেশ ছাড়া পারবে কি মিলাতে
লাল সবুজের এমন মানচিত্র?
০৮/০১/২০২৪ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD