অগোচর দূরে থাক, প্রকাশ্যে খুঁজতে হয় আজ সততা,
পাবে না খুঁজে কোথাও এতটুকু নিঃস্বার্থের নৈতিকতা।
ভাল থাকতে চায়,সৎ হতে চায়, পারে না তাল মিলাতে,
যুগের সাথে তাল মিলাতে ব্যস্ত সবাই সবাইরে ঠকাতে।
ভুলছে স্বধর্ম-কর্ম-মানবতা-সত্যতা, ভুলছে মৃত্যুর কথা,
যে যেমন পারে মিথ্যা বলে, স্বার্থসিদ্ধি করছে যথাতথা।
বিবেকবোধ হতে উঠছে বিশ্বাস, উঠছে সম্মান বিনিময়,
কে জানে কোথা গিয়ে থামবে মানুষে নৈতিক অবক্ষয়।
চলছে লুকোচুরি, চলছে সদাই মিথ্যার সফল বাহাদুরি,
দেখে শেখে সংসার সমাজ রাষ্ট্র সর্বত্র একই পন্থা ধরি।
পরিবর্তনে কেউ না কেউ ঠকতে হবে,শুরু করতে হবে,
দ্বিধা প্রথম কে সত্য বলে মরবে, কে শুরু করে ঠকবে।
জনে জনে রেষারেষি মনে মনে কষাকষি, করে দুর্নীতি,
অন্তরে বিষ মুখে ভালোবাসি, সমাজবদ্ধ মুখোশজাতি।
দূষণাগার ভাঙতে সময়ের কাজ সময়ে করতে বিচ্যুত,
কে কার করবে শোধন, বলে যে কিয়ামতের আলামত।
কি নিয়ে যাবে গন্তব্যে, নতুন করে ভাবতে হবে আনাড়ী,
যথা সময়ে উঠতে হবে যাত্রী, হেলায় যাবেই চলে গাড়ি।
সময় কথা বলে জীবনের সাথে, সময় থাকতে না মানে,
প্রতীক্ষার প্রহর বাড়ে,পাবে কী আর জীবনে কে জানে।
লাইনচুত ব্রেকচ্যুত গাড়ি কোথা গিয়ে থামবে কে জানে,
আশাবাদী মন অদৃশ্য হতে সময়ে ফিরবে গাড়ি লাইনে।
সবারই জীবন গাড়ি চলছে ছাড়ি আছে যথা নামজারি,
প্রস্তুত কর লাইসেন্স উকিল দিতে পাড়ি অজ্ঞাত বাড়ি।