1. admin@mannanpresstv.com : admin :
এসো বর্ষবরণে - সিরাজুল ইসলাম মোল্লা - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

এসো বর্ষবরণে — সিরাজুল ইসলাম মোল্লা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২১০ Time View
কে ঐ বাংলায় জন্ম নিয়ে বাংলায় বাস করে,
বাংলা নববর্ষে বৈশাখ বরণে অপপ্রচার ধরে?
বিনয়ের সহিত বলব তারে প্রশ্ন কর নিজেকে,
দেশ,ভাষা ও জাতি হয় কিনা ভিন্ন ধর্ম থেকে?
আজও বাংলা ভাষায় কথা বল বাঙালি হয়ে,
বাংলার মাটি জল ফুল ফল বায়ু তাপ কায়ে।
কে হে তুমি, বোঝাতে চাও কী ভয় সৃষ্টি করে,
যতদিন বাঙালি রবে বর্ষবরণ হবেই বরাবরে।
বৈশাখী উৎসব সার্বজনীন বাঙালিত্বের কৃষ্টি,
কেন ধর্মের মোড়ক লাগাও বুঝিয়ে ভিন্ন দৃষ্টি!
কেন আক্ষেপে পান্তা ইলিশে দোষ খুঁজে যাও,
মম কৃষক শ্রমিকের মাটির গন্ধ-রূপ না পাও।
ধর্ম যার যার উৎসব সবার, হতে আপত্তি কী,
ধর্মের দোহাই দিয়ে সব এড়াতে পারছো কী?
বল ধর্মের মূল্যবোধ কী? মূল্যবোধে ধর্ম কী?
উৎসবের রং কী, জীবনানন্দ উৎসব নয় কী?
হাজার বছরের স্মৃতির অবগাহনে কর খেলা,
বটতলা বৈশাখী মেলা উতলা মনে গত বেলা।
চায় না মন কোন অকথ্য ভাষা প্রয়োগ ধরতে,
চায় সবে মিলেমিশে একসাথ আনন্দ করতে।
তুমি আমি বাঙালি, বাংলা মোদের প্রাণভাষা,
আমরণ বাংলাতে লিখি পড়ি বলি সব আশা।
বাংলায় জন্ম মৃত্যু ,বাংলা মম চির ঘর বিবৃত,
এসো বর্ষবরণে বাংলা ভালোবেসে অধীকৃত।
-০-

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD