1. admin@mannanpresstv.com : admin :
"অন্তরের শুভ্রতা" -শামীমা আক্তার - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

“অন্তরের শুভ্রতা” –শামীমা আক্তার

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৮১ Time View
যে ফুল ফুটে অন্তরে,কল্যাণের তরে;
ছুঁড়ে দাও- গন্ধ তার,মানুষের ঘরে।
শুকনো পাতা মর্মর, বাজে কহু তানে;
ভরে দাও ধরা প্রভু, সু-সাম্যের গানে।
রুষিয়া গেলে সে কাল, কলির গুঞ্জরে;
যে কাল মোরে বেঁধেছে, প্রেমের পুঞ্জরে।
গরল সরল হও, চন্দ্র, সূর্য দৃপ্তি;
অসুরের রক্ত পানে, প্রাণে নাও- তৃপ্তি।
মননে দিয়েছে শৌর্য, বাহুডোরে শক্তি ;
স্রষ্টা এক আল্লাহ, প্রাণে আনো ভক্তি।
বলেনিতো কভু মোরে,মোর পৃথ্বী রাজা;
প্রতাপ- প্রভাবে দাও-,গরিবেরে সাজা।
তিল – নাই ক্ষয় তার, তিল নাই ক্ষয়;
মনে অমৃত দানে যে-, করে বিশ্ব জয়।
সাম্যের তালে পা ফেলি, স্বজনেরা সব;
এক শাখে পাখি যেনো, করে কলরব।
বিষাদের তরী ভেঙে,পৃথ্বী দাও রেঙে;
ঘৃণা ঢালো শুদ্ধ জন, শয়েতান গেঙে।
যে জীবন সপে দেয়, পরের চরণে;
ধরা শোভা তার চোখে, স্বর্গ সমীরণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD