1. admin@mannanpresstv.com : admin :
ছোটবোন - নাজমুল ইসলাম রাজু - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ছোটবোন — নাজমুল ইসলাম রাজু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৫২ Time View
বোনটি আমার খুব আদরের আয়শা যে নাম তার
দুঃখ সুখে আস্থা আমার তার কাছে শেষ ধার ।
কলেজ যাওয়া আরতো ঘুরে কাটে আমার দিন
বাপ আছে আর বোনটি সাথে তাদের কাছে ঋণ ।
ঘুম হতে মোর জাগার আগে বোনটি উঠবে ঠিক
নিজে বেশি করতে যে কাজ বাড়ির চতুর্দিক ।
পড়ালেখা সংসারেতে একই সমান্তর
ছোটো তার ঐ হাত দুটিতে নেইতো অবসর ।
দুটি পায়েও তেমনি যেন বিরাম নাহি হয়
স্কুলের ঐ শিক্ষকেরা সুনাম যে তার কয় ।
নানান ছলে খুঁজে যে তার কাজটি করা চাই
কাঁচবে কাপড় নিত্য আমার রাখবে ভাঁজে তাই ।
বই খাতা সব সাজায় যথা দেয় টেবিলের পর
ঝুলকালিটা তেমনি ঝাড়ে মাটির দেয়াল ঘর ।
কাজের বারণ করছি বহু দেয়নি তাতে কান
কাজ যেন তার প্রিয় খুবি ভাবনা আপন মান ।
রান্না করা আনতে পানি বাপের যতন ঠিক
বাপেরও আজ চিন্তা তাকে নিয়ে অন্যদিক ।
আমিতো হায় বুঝিনি যে বয়স হলো তার
আসলে ঘটক নড়লো টনক সকল বুঝি আর ।
কিইবা করি যাইবা কোথায় পাইনা ভেবে কূল
পরের বাড়ি দিতে হবে আমার বাড়ির ফুল ?
তার করা ঐ ছোটখাটো বায়না যতটুক
পুরায় খুশি কি করে আর ভরবে আমার বুক !
মোরে ছাড়া আজো যেজন খায়না নিজে ভাত
তারে তুলে দিবো আমি অন্যে কারোর সাথ ?
সারা বাড়ি ঘরটি জুড়ে আলো আমার বোন
তাকে ছাড়া কেমন করে কাটবে এবার ক্ষণ !
কোলেপিঠে চড়ছে সেতো এইনা সেদিন হয়
মুখরিত সারা বাড়ি করে ছন্দময় ।
মা জননী হারাই যখন তখন ছোটো বেশ
সেই হতে ভাই ভুবন যে তার একটি সোনার দেশ ।
বাড়ির কোথাও নাইতো বাকি চিহ্ন পড়া তার
চরণ ছোঁয়া পরশ রেখে কোথায় হবে পার ?
সব ভুলিয়া মানতে হবে যাওয়া যে তার ঠিক
ঘুরেফিরে কদিন ফিরি সন্ধ্যা বাড়ির দিক ।
পাত্র ভালো বংশ আছে ভাবনা হবে সুখ
এক নিমিষে দুর্ভাবনা কাঁপায় আবার বুক !
বুঝতে নাহি পারে এসব বোনটা ছোটো মোর
হোকনা সুখি আলো করে অন্য ঘরের দোর ।
তারপরে ঠিক আসলো বিয়ে কদিন গেলে পর
বহুদূরে আজ সে যাবে ছেড়ে বাপের ঘর ।
বিদায় নিতে বাপের কাছে পড়ে গেলো শোক !
পিতা মেয়ের কান্না দেখে কাঁদলো সারা লোক ।
শেষ সময়ে বোনটি যবে আসলো কাছে মোর
আঁখির জলে লাগলো যেন দারুণ ব্যথার ঘোর !
কোনমতে চুপটি করে বুলাই মাথায় হাত
তীব্র হলো কান্না যে তার বড্ড তারি সাথ ।
এরপরেতে নিলো বিদায় বল্লো আসি শেষ
ভর করিলো তখন আমার কষ্ট সারা দেশ ।
বাপ যেন চুপ হয়ে গেলো আগের চেয়ে ঢের
মেয়ের শোকে এমনি নিথর পায়নিতো কেউ টের ।
কিছু দিনে বাপরে ডেকে বলি এবার যাই
আয়শা কোথা কেমন আছে দেখতে যদি পাই !
পথটি অনেক এইনা সিলেট তারতো বহুদূর
রওনা হলাম ভোর বিহানে বিষণ্ণতার সুর ।
ধীরে গাড়ি সামনে এগোয় লাগতে থাকে দোল
শৈশবেতে বনের বলা উঠছে মনের কোল ।
না পুরানো দাবী যতো শিশুকালের তার
পুরাতে না পারার ব্যথায় বুকটা হচ্ছে ভার ।
চাইছি যতো ভুলতে সেসব স্মরণ আরো হয়
ডালপালা সব মেলে যেন আবার মোরে কয় ।
বাড়ি থেকে আনছি সাথে সদাই কিছু বেশ
মিষ্টি মিঠাই এমনি আরো হয় ধীরে পথ শেষ ।
তাইতো চিন্তা হচ্ছে আরো হচ্ছে মাথা ভার
যায়না তবু থাকা যে আর মুখ না দেখে তার ।
মোদের ঘরের আপন পাখি উড়ছে কোথা তায় ?
আর শুনিনা ডাকটি ভাইয়া তার মুখেতে হায় !
বংশ বড়ো নামটি বড়ো বিরাট বাড়িঘর
কিন্তু অবাক হলাম দেখে আপন করা পর ।
দেখি ঠিকি সত্য তারা বিরাট হৃদয়বান
বোনটি আমার এই বাড়িটির সত্যি যেন মান ।
জামাই সহ বাড়ির সবার যত্ন মনের পাই
সম্মানেতে নেই যেন ছাড় করলো আপন তাই ।
বোনটি ও তার খুশির কথা বল্লো খুলে সব
পাছের ব্যথা কষ্ট ভুলে জাগলো মনে রব ।
এমনি ভালো ভাগ্যে হবে জানতো কেবা আর
আল্লাহ্ মহান অসীম তিনি সকল কৃপা তাঁর ।
বাপরে এসে জানাই সেসব সত্য দেখার রূপ
আয়শা যেন রাজরানী আজ বাপ যে শুনে চুপ !
তারপরেতে অমনি বাপের হলো আলো মুখ
বুকটা জুড়ে বইলো আমার দারুণ খুশির সুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD