1. admin@mannanpresstv.com : admin :
একা মূল্যহীন -এম এ উদ্দীন বিশ্বাস আজু - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

একা মূল্যহীন —এম এ উদ্দীন বিশ্বাস আজু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৫১ Time View
শিলার সাথে বৃষ্টির হলো ঝগড়া
শিলা বলে একাই দিবো মহড়া,
অনেক সুন্দর আমার চেহারা
আমি পড়লেই কুড়িয়ে খাই মানুষেরা।
হঠাৎ একদিন পড়লো শিলা
মানুষ গুলো মনে করলো কেউ মারলো ঢিলা,
যেখানে বসে সাতটি রংয়ের মেলা
সময় নেই কোন পাগলের হয়তো এটি খেলা।
শিলার কষ্ট হলো অনেক মনে
আমি কি মূল্যহীন যদি না থাকি বৃষ্টির সনে,
এতো জোরে আঘাত করেছি জনেজনে
ফিরেও তাকালো না আমার পানে।
এখন তো উপায় নেই সন্ধি ছাড়া
একা চলার পথ নেই মন গড়া,
আমি গেলেও ভিজে না ধরা
ভূমি তো অচল নদীর পানি করতে হয় ভাড়া।
বৃষ্টি যদি না পড়ে আর কখনো
নদীর পানি শুকিয়ে যাবে সময় যেকোনো,
আমার মূল্য থাকবে তখুনি
আকাশ থেকে বৃষ্টি পড়বে যখুনি।
মাঝে মধ্যে শিলা আর বৃষ্টির পরিবর্তন
মনকে করছে যখন সংযতন,
দুজনের গভীর ভালোবাসা গড়ে করে আপন
হিংসা বিদ্বেষ কে করে বর্জন।
শিলা বলে ওহে বন্ধু বৃষ্টি
পৃথিবীর বুকে যখন পড়ে দৃষ্টি,
তোর মাধ্যমে গাছগাছালির সৃষ্টি
আমি পড়লেই কেউ খুশি তো কারো ধ্বংস হয় সমষ্টি।
আজ থেকে আমি আর চলবো না একা
তখনই আসবো যখন তোমার পানো দেখা,
এখন থেকে কথা দিলাম পাকা
দুজনের মধ্যে আসবে না আর কোন রেখা।
দু’জন দু’জনার এখন থেকে অতি আপন
তোমার হৃদয়ে রেখো করে সংযতন,
তুমি ছাড়া আমি মূল্যহীন
কেমন চলবো বলো বন্ধুবিহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD