শের চলমান পরিস্থিতিতে দলীয়ভাবে নিজের করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক
ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে গোটা প্রশাসনজুড়ে। গত ১৫ বছরের আওয়ামী প্রশাসনিক ধারা এক রাতেই বদলে গেছে। শেখ হাসিনার দেশত্যাগের পর ভেঙে দেওয়া হচ্ছে
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙা হচ্ছে ভবনের বিভিন্ন অংশ। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে
সরকারের মন্ত্রী এমপিরা এখন কোথায়। কেউ জানে না তাদের অবস্থান। বিদেশে চলে গেছেন নাকি দেশের মধ্যেই আছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাওয়া যাচ্ছে না। গতকাল দিনভর উত্তাল ঘটনার মধ্যে
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা জানান।
সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। সজীব ওয়াজেদ জয় বলেছেন,
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরবর্তী পরিস্থিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, বিজয়ের এই
দিল্লির গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করেছে শেখ হাসিনার বিমান। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি,
রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে এ দৃশ্য দেখা যায়। এ সময় ফটক ভেঙে হাজারো