1. admin@mannanpresstv.com : admin :
বিয়ের ১৭ দিন পর প্রেমিক মহসিনের সঙ্গে পালিয়ে যান তরুণী, এরপর যা ঘটল - মান্নান প্রেস টিভি
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বিয়ের ১৭ দিন পর প্রেমিক মহসিনের সঙ্গে পালিয়ে যান তরুণী, এরপর যা ঘটল

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭৪ Time View

জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন এক গৃহবধূ। তবে প্রেমিক ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়েছেন।

গত বুধবার (৩ জুলাই) বিকেল থেকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনো এলাকার মৃত রোকনুজ্জামান খোকার ছেলে মহসিনের বাড়িতে অনশন করছেন ওই তরুণী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে মহসিনের প্রেমের সম্পর্ক চলছিল। গত বুধবার বিকেলে চাপারকোনো এলাকার মহসিনের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।

অনশনরত ওই তরুণী বলেন, মহসিনের সঙ্গে আমার এক বছরের প্রেমের সম্পর্ক। যখন আমার বিয়ে হয়, তখন আমি মহসিনকে সেই বিয়ের কথা বলেছিলাম। কিন্তু মহসিন আমাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। তাই আমি পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকেই মহসিন প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে বলতে থাকে ভালো লাগছে না। আমাকে ছাড়া সে বাঁচবে না।

তিনি আরও বলেন, সে আমাকে বিয়ে করবে। তার এসব মিথ্যে প্রলোভনে আমি বিয়ের ১৭ দিন পর শ্বশুরবাড়ি থেকে মহসিনের সঙ্গে পালিয়ে যাই। পরে সে আমাকে উপজেলার ফয়েজের মোড় এলাকায় এক নারীর বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া করে রাখে। সেখানে সে দীর্ঘ দুই মাস আমার সঙ্গে স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করে। কিন্তু সে বিয়ে করেনি। বিয়ের কথা বললে সে বিভিন্ন টালবাহানা করে পাশ কাটিয়ে যায়। তাই আমি বাধ্য হয়ে মহসিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছি। মহসিন আমাকে বিয়ে না করলে, এই বাড়িতেই আত্মহত্যা করব।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় ছেলের পক্ষ থানায় এসেছে। তারা একটি লিখিত অভিযোগ দায়ের করবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD