1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় - মান্নান প্রেস টিভি
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময়

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। রবিবার (১১জানুয়ারী) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কুমিল্লা-৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মিডিয়া সেলের প্রধান বেলালুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল। জনগণের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। আমাদের প্রিয় নেতা কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো.আবুল কালাম এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে আসছেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাঁদের (সাংবাদিকদের) কাজ  কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, আমি যতদিন এই দায়িত্বে থাকব ততদিন সাংবাদিকদের সকল বিষয়গুলো সমন্বয়ের ভিত্তিতে করে যাবো।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবাগত মিডিয়া সলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। মনোহরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে রাজনৈতিক দল,জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকগণ কাজ করে আসছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সমন্বিত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
আলোচনায় আরও জানানো হয়, রাজনৈতিক নেতাদের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও জনগণের অংশগ্রহণে উপজেলা থেকে সামাজিক অপরাধ দূর করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মিডিয়া সেলের সহকারী পরিচালক শহিদ উল্লাহ সোহেলসহ মনোহরগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ উপজেলা কর্মরত সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD