1. admin@mannanpresstv.com : admin :
সেই তুমি -কামরুন নাহার শিপু - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সেই তুমি –কামরুন নাহার শিপু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ Time View
শরতের স্নিগ্ধ সকাল, ঝিরিঝিরি বৃষ্টি ,
মেঘলা হাওয়ায়, শিউলি ছড়ানো পথে
এখন আর আসোনা তুমি —
এখন আর রক্ত জবা ছিড়ে খোঁপায় পড়িয়ে দাওনা
ঝরে যাওয়া গোলাপের পাপড়িগুলো আগের মতো হাতে তুলে দিয়ে বলো না এগুলো যত্নে রেখো-
বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে এখন আর
দাঁড়িয়ে থাকোনা আমার পথের ধারে।
এখন আর নীলখামের চিঠি নেই,
আগের মতো এলোমেলো চুলের গন্ধ
তোমাকে পাগল করেনা-
আগের মতো সেই খুনসুটি নেই ,হাসি নেই ,আনন্দ নেই
আমাকে ভেবে ভেবে গভীর মায়ায় আমাকে
অনুভূতিতে রাখো নাতো ?
আবার কবে দুজন হাতের মুঠোয় হাত রেখে ;
শাপলার জল, রূপালী নদীর ঢেউ দেখব?,
নৌকায় চলতে চলতে গান গাইব ?
বাতাসে শাড়ির আঁচল দুলবে এমন করে
স্বপ্নদেখার বাসনাটুকুও
কেমন যেন হারিয়ে গেছে তোমার।
সবকিছু এলোমেলো লাগে আজ ;
সময়টাও বড় অভিমানী স্বপ্নটাকে ভেঙে দিতে চায়,
সময় আজ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে
ঝিমিয়ে গেছে —
আশা ,ভালোবাসাকে
ভেঙেচুরে দিতে চায় —
হয়ত এমনটাই হ‌ওয়া উচিত
তবুও জীবন চলবে জীবনের নিয়মে।।
দক্ষিণ বনশ্রী
2/09/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD