1. admin@mannanpresstv.com : admin :
গীবত ও অপবাদ -ফিরোজ আলম - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

গীবত ও অপবাদ –ফিরোজ আলম

ফিরোজ আলম
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ Time View

নানা জাত নানা পথ নানা মত
তাই বলে কি করতে হবে গীবত?
বন্ধ করো কেন তব মুক্তির পথ!
সুগম করো কেন নরকের পথ!

কাকে বলে গীবত?
কারো মাঝে যদি থাকে দোষত্রুটি বিদ্যমান,
তার পেছনে যদি কাউকে তাহা বলে যান,
শুনে তাহা, যদি তিনি ব্যথা পান,
তাহাই গীবত জেনে যান।
ঘোষণা করেন রাসূলে আরাবী,
মৃত ভাইয়ের গোশত খায় গীবতকারী।
করিওনা গীবত হলে রাসূলের অনুসারী।

না করেও দোষ, করো যদি কাউকে দোষী,
হবে তবে তাহা অপবাদ।
করো যদি গীবত আর দাও অপবাদ,
হবে তুমি মুমিনের তালিকা থেকে বাদ।
শাস্তি স্বরুপ পাবে তুমি হুতামার স্বাদ।
হুতামা কি জানো?
প্রজ্বলিত হুতাশন।
দীর্ঘায়িত স্তম্ভে বাঁধা আসন।
সূরাতুল হুমাযাতে প্রভুর দেওয়া ভাষন।
হও যদি রাসুলের অনুসারী
কাউকে দিওনা অপবাদ আর
হইওনা গীবতকারী।

তারিখ : ১৪/১/২০২৫
সময় : বিকেল ৫ : ০০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD