1. admin@mannanpresstv.com : admin :
খুঁজে যাই ভালোবাসা -সুনির্মল বসু - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

খুঁজে যাই ভালোবাসা –সুনির্মল বসু

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৫ Time View
গভীর রাতে ধূধূ মাঠের মধ্যে একলা ঠাঁয় দাঁড়িয়ে আছে কদম ফুলের গাছটি, গাছটির শরীরের উপর পিছলে যাচ্ছে রাতের জোছনা বৃষ্টি,
তারার আলোর মালাপরা রাত্রি,
দূরের ছায়াচ্ছন্ন গ্রাম নিদ্রার আয়োজনে ব্যস্ত,
তরমুজ ক্ষেত পেরিয়ে বড় দীঘির পাড়ে সুপারি বনের নিচে দিয়ে হেঁটে আসছে প্রেমিক,
প্রেমিকা কদম গাছের নিচে দাঁড়িয়ে,
এত দেরি হল?
এ যে গোপন অভিসার, সকলের চোখ এড়িয়ে।
এত ভয়?
কি করবো, সমাজে থাকতে হয়!
আমি কখন থেকে পথ চেয়ে বসে আছি,
কি আর করা যাবে!
ভালোবাসার জন্য অপেক্ষা,
জানিনা ঠিক,
দ্যাখো, রাত পাখি ডাকছে,
ওদের ভালোবাসার ঘর আছে,
আমাদের নেই,
ঘর না থাকলেও, ভালোবাসা আছে,
তোমার কথা ভেবে রাতে ঘুম আসে না,
আমিও তোমার কথা ভাবি,
দ্যাখো, আকাশ জুড়ে জোছনার বৃষ্টি,
তোমার ভালো লাগছে,
হু,
দ্যাখো, দীঘির জলে শান্ত ঢেউ,
কিন্তু মন যে অশান্ত,
তুমি আমার জীবনে এসেছিলে কবে, মনে পড়ে?
শ্রাবণে না বৈশাখে, আজ আর মনে করতে পারি না,
কত প্রহর জায়গার বেদনা নিয়ে রাত পেরিয়ে গেল,
ভালোবাসার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি,
আমিও,
কদম ফুলের গাছটা কত যে সুগন্ধ ছড়াচ্ছে,
ফুলের রেণু গুলো বাতাসে ঝরে পড়ছে,
এটা মনে হয় ভালোবাসার গাছ,
কেন?
তোমার আমার ভালোবাসার সাক্ষী,
ঠিক বলেছো,
প্রকৃতিকে বাদ দিয়ে ভালোবাসার কথা আমি ভাবতে পারিনা,
আমি তোমার সুনয়নার জন্য কবিতার বইটা পড়েছি।
জানো, একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না,
হু,
কিন্তু এই প্রকৃতি, এই গাছপালা, চাঁদের আলো থাকবে,
ভালোবাসাও থাকবে,
নতুন প্রেমিক প্রেমিক-প্রেমিকা আসবে,
পৃথিবী ছাড়া অন্য গ্রহে ভালোবাসা নেই,
একটাই তো জীবন,
একটাই তো মরণ,
যে যা বলে বলুক, ভালোবেসে যাবো,
শেষ দিন পর্যন্ত একে অন্যের চোখে চোখ রেখে মরে যাবো।
এই রাত, এই জোসনা, দূরের টিলা পাহাড় আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে,
সবুজ অরণ্য সাক্ষী থাকবে,
দীঘল নদী বয়ে যাবে,
ভালোবাসার সংলাপ বাতাসে উড়বে,
সবকিছু শেষ হবে,
ভালোবাসা থাকবে,
ভালোবাসা থাকলে পৃথিবী সুন্দর হবে,
সেই ভালোবাসা যেন স্বার্থপরতা না শেখায়,
পৃথিবীর স্বার্থপর ভালোবাসা দেখে দেখে আমি ক্লান্ত,
সকাল আসুক, সত্যিকারের ভালোবাসা আসুক,
গাছে গাছে ফুল ফুটুক,
তখন সব সময়ে পৃথিবী জুড়ে চিরবসন্ত আসবে,
কবে আসবে?
জানিনা ঠিক।
অপেক্ষায় থাকতে হবে,
সত্যিকারের ভালোবাসার অপেক্ষা চায়,
আমরা অপেক্ষায় থাকবো।
তখন রাত ফর্সা হচ্ছে, ভোরের পাখি ডাকছে, নদীর ওপারে সূর্য উঠছে, ঘুমন্ত পৃথিবী জাগছে,
চলো, সকালটাকে দেখি,
চলো, ভালোবাসা খুঁজি,
ভালোবাসা না থাকলে, ঘর কিসের?
ভালোবাসায় ভরা ঘর বানাতে পারবে,
চেষ্টা করবো খুব,
অনন্ত রাত্রি পেরিয়ে সকাল খুঁজতে হবে,
কঠিন কাজ,
জানি,
পারবো, পারতেই হবে।
তখন দীঘির জলে ভোরের প্রথম আলো এসে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD