1. admin@mannanpresstv.com : admin :
নীরব ঝড় -সারোয়ার মাহিন - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নীরব ঝড় -সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪৮ Time View
একজন পুরুষ কাঁদে না—এটা সমাজের লেখা আইন। ছোটবেলা থেকে তাকে শেখানো হয়, চোখের জল নাকি দুর্বলতা। বুকের ভেতর জমে থাকা শত শত ঝড়, তবু বাইরে শুধুই নিঃশব্দতা। তার কষ্টের ভাষা নেই, তার কান্নার অধিকার নেই। অথচ যখন সে একা, রাতের গভীরে, তখন তার ভেতরে এক অদৃশ্য নদী বয়ে যায়—রক্ত আর অশ্রুর।
একজন পুরুষের কান্না মৃত্যু যন্ত্রনার চেয়ে কোন অংশে কম নয়।
একজন সত্যিকার পুরুষ কাঁদে না বলে, তার যন্ত্রণাও কেউ দেখে না। তার মৃত্যু হয় প্রতিদিন—অভিমান, দায়িত্ব আর নিঃসঙ্গতার ভারে। সমাজ তার শক্ত কাঁধে ভর রাখে, কিন্তু তার বুকের ভাঙা গল্প কেউ শোনে না। সে হাসে, মাথা উঁচু রাখে, অথচ ভেতরে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে থাকে তার সমস্ত সত্তা।
পুরুষের কান্না যেন আত্মার আর্তনাদ। সেটা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু অনুভব করা যায়—যদি কেউ সত্যিই চায়। যখন তার চোখে জল নামে, সেটা দুর্বলতার নয়, বরং সাহসিকতার পরিচয়। কারণ, নিজের কষ্ট স্বীকার করা, ভাঙা স্বরে ভালোবাসা খুঁজে নেওয়া—এটা সহজ নয়।
সে কাঁদে না বলে, তার কষ্ট কম নয়। বরং সে যে কাঁদতে পারে না, সেই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার চেয়েও গভীর। এই সমাজ যদি বুঝত একজন পুরুষের কান্না মানে ভেঙে পড়া নয়, বরং নিজেকে আবার গড়ে তোলার সূচনা—তবে হয়তো সেই কান্না একদিন আশীর্বাদ হতো, লজ্জা নয়।
একজন পুরুষ যখন কাঁদে, তখন পুরো আকাশটা নেমে আসে তার পাশে। তখন সত্যিই বোঝা যায়—এই নীরব ঝড়ের শক্তি কত ভয়ংকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD