1. admin@mannanpresstv.com : admin :
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ব্রাহ্মণপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ব্রাহ্মণপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

মোঃ আবদুল আলীম খান
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৭ Time View

মোঃ আবদুল আলীম খান

ঢাকা মাইলস্টোন কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।  উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য বৃন্দ, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ বিমান দুর্ঘটনায় আমরা যে শিক্ষক শিক্ষার্থীদের  হারালাম, তা জাতীর জন্য একটি অপূরণীয় ক্ষতি।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মোবারক হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD