1. admin@mannanpresstv.com : admin :
শুধু তোমাকে চাই -নজরুল বাঙালি। - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শুধু তোমাকে চাই –নজরুল বাঙালি।

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১৮ Time View
কুয়াশা ভেজা ভোরে সবুজ ঘাসে
বিন্দু বিন্দু জলে একাকি হাটতে
আমি আমার পাশে শুধু তোমাকে চাই।
দুপুরের কড়া সূর্যের ঘাম জড়ানো
কিরণে সীমাহীন ক্লান্ত শরীরে অজানায়
একাকি হাটতে ছায়া হিসেবে আমি শুধু
তোমাকে চাই।
বৃষ্টিস্নাত সকালে হিমেল হাওয়ায় একাকি
হাটতে আমার পাশে আমি শুধু তোমাকে
চাই।
সমুদ্রের বিশালতার জল রাশিতে শেষ বিকেলে হারিয়ে যাওয়া সেই তীরে বসে ডুবন্ত সূর্যের দৃশ্য দেখতে তখনো আমার
পাশে আমি শুধু তোমাকে চাই।
নিঝুম সন্ধ্যায় পাখিরা যখন নীড়ে ফিরে যাওয়ার ব্যস্ততায় ব্যাকুল হয়ে পড়ে তখন আমি একাকি নীড়ে ফিরতে পাশে আমি শুধু তোমাকে চাই।
জোনাক জলা রাতে ভরল পূর্ণিমা জোসনা রাতে চাঁদের বিকশিত
আলোর সেই সৌন্দর্যের রূপটা
উপভোগ করতে তখনো আমি আমার
পাশে শুধু তোমাকে চাই।
গভীর নিশিতে ফুলবিছানায় শুয়ে শিমুল তুলোর বালিশে মাথা রেখে যখন ভালোবাসার কল্পনার মহাসাগরে হারিয়ে যাই তখনো আমার পাশে আমি শুধু তোমাকে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD