1. admin@mannanpresstv.com : admin :
তুমি আছো হৃদয়ে অনুভবে -এম.এ.মান্নান.মান্না - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

তুমি আছো হৃদয়ে অনুভবে —এম.এ.মান্নান.মান্না

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ Time View

এ মনতো কথা ছিলো না,
ভালোবেসে কাঁদাবে আমায়
অঝোর ধারায় দুচোখে অশ্রু ঝরবে,
তুমি বলেছিলে তখন
এ হাত ছাড়বেনা কখনো
তাহলে আজ কেন তুমি দূরে চলে গেলে।
বুক ফাটা কাঁন্নার আওয়াজ হয়তো তুমি শুনবে না
কিন্তু বিধাতা ঠিকই সবই দেখছে সবই শুনছে,
এমনতো কথা ছিলো না তুমি চলে যাবে আমাকে একা ফেলে
আকাশে সুর্য হয়তো উঠবে না ,
হয়তো উঠবে না কোন চাঁদ
তবুও তুমি থাকবে আমার হৃদয়ে ,
একবুক ভালোবাসা নিয়ে।
তুমি হয়তো আকাশে উঠবে ধ্রবতারা হয়ে,
নয়তো কোন নক্ষত্র হয়ে
তুমি আমায় দেখবে ভালোবাসায় নয়নে শীতল বাতাস হয়ে।
আমি আজ একা বড় একা, তোমার শুন্যতা বিরাজ করে আমার চারিপাশে
তুমি নেই কোথাও
নীলিমায় ঘিরে আছে আজ আমার চারিধার
তুমি আছো হৃদয়ে আর অনুভবে শুধু অনুভবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD