1. admin@mannanpresstv.com : admin :
অকৃতজ্ঞ - মোঃ ছালে আহম্মদ - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

অকৃতজ্ঞ — মোঃ ছালে আহম্মদ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬২ Time View
অকৃতজ্ঞ মানুষ মোরা,
দেহ মন জুড়ে অকৃতজ্ঞতায় ভরা।
প্রতিনিয়ত গ্রহণ করি তাঁর অজস্র নিয়ামত,
খামখেয়ালী করে আদায় করি না সালাত।
যতোই করছি মোরা বাহ্যিক ইবাদত,
কভু ছাড় দিবেন না তিনি
সঠিকভাবে আদায় না করার জন্য সালাত।
ক্ষুদ্র জীব কিংবা জীবাণু দিয়ে
নিচ্ছেন মোদের ইমানী পরীক্ষা,
তাতেও মোদের হচ্ছে না শিক্ষা।
স্রষ্টার চেয়ে সৃষ্টি নিয়ে করছি রেষারেষি,
এ যনো সূর্যের থেকে বালুর তাপ বেশি।
অযাচিত কর্ম আর কুসংস্কারে আচ্ছন্ন সমাজ,
পাপ পূণ্যের বিচার করছি
মোরা বাদ দিয়ে নামাজ।
ধারধারি না আছে কী নাই ইমান?
আমরা এখন শুধু নামেই মুসলমান।
পূর্ব পুরুষ ছিলেন যাহা,
আমরাও তাহা।
এই কথায় কভু যাবে না পার পাওয়া,
দেহ থেকে বেরিয়ে গেলেই হাওয়া।
তারিখঃ ২৫/০৬/২০২৪ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD