মহান প্রভুর দেয়া জ্ঞান,
করি যে শিশুদের মাঝে দান।
স্বপ্ন দেখি মানুষ হয়ে তারা,
দেশের কল্যাণে রাখবে অবদান।
ডাক্তার হয়ে করবে রোগীর সেবা,
আমার চেয়ে হবে সুখী তখন কেবা?
প্রকৌশলী হয়ে করবে যাচাই দিয়েছে কিনা রডের বদলে বাঁশ,
অন্তরে থাকবেনা কবু দেশের সর্বনাশ।
শিক্ষা শেষে করবে যখন বড় বড় চাকুরী,
খাবে না ঘুষ, থাকবে তাদের হুঁশ,
করবে না কভু সততা বিক্রি।
নীতি আর আদর্শের বীজ যদি করতে পারি বপন,
স্বার্থক হবে, পূরণ হবে, তবেই আমার স্বপন।
দেশের তরে আজ, আমার এই কাজ ,
অবুঝ কচি কাঁচার মাঝে – সততার বীজ বোনা।
সারা দেশের কোনায় কোনা,
ফোলবে তখন মনি মুক্তা আর রাশি রাশি সোনা।
তারিখঃ২৬/৬/২০২৪
সময় :বেলা১০:৩৫ মিনিট