এই বিরতিহীন সময় নিয়তির ছলা কলা
এনে দেয় জীবনে রোজ শত ক্লান্তি,
তুমি যদি খানিকটা জেনে কিছু পথ খুঁজে
মুছে ফেলি অতীতের সব ভুলভ্রান্তি।
পুনরায় এসে একবার ছুঁয়ে দিতে ব্যথাভার
আমার আমিতে খুঁজে পেতে শান্তি।
বুক পোড়া ক্ষতগুলো বাড়ায় জ্বালা নিরন্তর
অগণিত কথা স্মৃতিতে মরে শোকে,
পাষাণ বক্ষে জমা হচ্ছে অকারণে কালঝড়
অভিমানে মুখ চেপে রাখি মরি ধুঁকে,
কত গল্প কত কথা বিরহের চোখে ব্যাকুলতা
নিশ্চুপ অঝোরে ঝরে পড়ে দু’চোখে।
অপেক্ষায় ভরে জীবনটা রাখি বাজি অবিরত
এই মাটির দেহ মরে যায় নিরুপায়,
যত দিন যায় রাত পেরিয়ে নামে ঘন অন্ধকার
তবুও কখনো থামে না একটুও সময়।
পাশের মানুষের চেনা মুখ বড় অচেনা মনে হয়
যেখানে অদৃশ্য সেই নিয়তিও অসহায়।