এতই কি সহজ নিজেকে জানা,
জানলেও কি তা কবু হয় যে মানা?
কেউ কি পায় খুঁজে কখনও নিজের দোষ!
কথায় বলে –যতো দোষ নন্দঘোষ!
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো মোদের স্বভাব,
আজিকে সৎ-সততার বড়ই যে অভাব।
উকিল সাজে সবাই নিজের দোষে,
অন্যের বেলায় থাকে বিচারকের বেশে।
কোন কারণে, কেনই বা এসেছি মোরা এই ভবে,
জানিনে মোরা কী করণীয়, কখন যে কি করতে হবে?
বেলা শেষে জীবনের হিসেব কষে,
দেখি যোগ বিয়োগতে শূন্য,
পাপে ভরা জীবন মোদের নেই তো কোনো পুণ্য।
গভীর রাত, তোলো দুই হাত, ফেলো চোখের জল,
তা যাবেনা কখনও বিফল।