1. admin@mannanpresstv.com : admin :
আত্মোপলব্ধি" -ফিরোজ আলম - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

আত্মোপলব্ধি” –ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৫৭ Time View
নিজেকে জানো,নিজেকে মানো,
নিজেকে দাও সময়,
বুঝে নিও–দিন শেষে কেউ কারো নয়,
একথা কবি নিরানন্দ কয়।
এতই কি সহজ নিজেকে জানা,
জানলেও কি তা কবু হয় যে মানা?
কেউ কি পায় খুঁজে কখনও নিজের দোষ!
কথায় বলে –যতো দোষ নন্দঘোষ!
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো মোদের স্বভাব,
আজিকে সৎ-সততার বড়ই যে অভাব।
উকিল সাজে সবাই নিজের দোষে,
অন্যের বেলায় থাকে বিচারকের বেশে।
কোন কারণে, কেনই বা এসেছি মোরা এই ভবে,
জানিনে মোরা কী করণীয়, কখন যে কি করতে হবে?
ভব রঙ্গ হবে সাঙ্গ,
পড়ে এলো যে বেলা,
মিছেমিছে কাটিয়া দিলাম সময়, করিয়া যে হেলা।
বেলা শেষে জীবনের হিসেব কষে,
দেখি যোগ বিয়োগতে শূন্য,
পাপে ভরা জীবন মোদের নেই তো কোনো পুণ্য।
গভীর রাত, তোলো দুই হাত, ফেলো চোখের জল,
তা যাবেনা কখনও বিফল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD