1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি - মান্নান প্রেস টিভি মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজারে এলজিইডির একটি ব্রিজের গার্ডার বা গার্ড ওয়াল ভাঙার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাইশগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় পঞ্চগ্রাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলমগীর হোসেন বিএসসির নাম উল্লেখ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইশগাঁও বাজারে অবস্থিত একটি হোটেল ও দোকানঘরের সামনের অংশ সম্প্রসারণের সুবিধার্থে ব্রিজের একটি অংশ ভাঙা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ব্রিজের অংশটি ভাঙা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে তদন্ত করে নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে প্রতিবাদ জানান এবং বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

এ বিষয়ে বাইশগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গাজী সাইফুল ইসলাম তুহিন তাঁর ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন জানান, সরকারি বা এলজিইডির সেতু কিংবা ব্রিজের গার্ডার ভাঙার কোনো আইনগত সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের শামিল।

তিনি আরও জানান, বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং এলজিইডি সদর দপ্তরে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, জনসাধারণের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন, প্রয়োজনীয় সংস্কার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD