শুধু স্মৃতির পাতায় নয়
বরং থেকে যাও হৃদয় থেকে হৃদয়ে
একটা অসমাপ্ত গল্প হয়ে।
পরিযায়ী সময়ের উদ্বেলিত প্রহরে স্পর্শের বাইরে
তুমি আছো বিবর্ণ ভালোবাসা হয়ে।
আমরা ভালোবেসে ছিলাম নিরবে নিভৃতে
অস্ত প্রহরে, নামহীন শহরে, অন্ধকারে
আঁধো আলো, আঁধো ছায়ায়।
একদিন নিঃশব্দে গভীর আদরে
নাম ধরে ডেকেছিলে —
বিকেলের রোদে হেমন্তের বাতাসে।
সেদিনও বাতাসের কানে কানে প্রেমের গুঞ্জন ছিলো,
গভীর মায়া, ভালোবাসা আর
একগুচ্ছ অভিমানের কোলাহল ছিলো।
কখনো কখনো মনে হয়;
কোন এক অদৃশ্য হাত অভিমানী ভেজা চোখ
মুছে দিয়ে যায় বারে বার!
দীর্ঘশ্বাস আর নিরব আশ্বাসে
বুকের ভিতরে লুকানো হাহাকার
বলে দেয় সেই কথা
তুমি আছো, তুমি থাকবে
অনন্তকাল অন্তরসম ভালোবাসা হয়ে।