1. admin@mannanpresstv.com : admin :
জুয়া খেলা নিয়ে তর্কের জেরে গুলিতে রিকশাচালক নিহত - মান্নান প্রেস টিভি
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

জুয়া খেলা নিয়ে তর্কের জেরে গুলিতে রিকশাচালক নিহত

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৪৪ Time View

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে জুয়া খেলা নিয়ে তর্কের জেরে রাকিব হোসেন (২৫) নামে এক রিকশাচালক সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন। শনিবার দুপুর ২ টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

পরিবারের দাবি, মাসুদ নামে এক সন্ত্রাসী তাকে বুকে গুলি করে হত্যা করেছে।  নিহত রাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়ার তারা মিয়ার ছেলে। সে ঢাকার তেজগাঁও বেগুন বাড়ি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।  এর আগে সকালে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় গুলির এ ঘটনা ঘটে।

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন জানান, শনিবার সকাল ১০ টায় পাকুন্দায় একটা কমিউনিটি হাসপাতালের এদিকে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সকালে জুয়া খেলা নিয়ে তর্কের এক পর্যায়ে একজন আরেকজনকে গুলি করেছে। কিছুক্ষন আগে আমি শুনেছি গুলিবিদ্ধ একজন মারা গেছে।

 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসিন জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD