কবি –মোঃ আবু ইউসুফ এর কবিতা // রসিক তুমি
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শুক্রবার, ২৬ মে, ২০২৩
-
৮৩৩
Time View
কবি –মোঃ আবু ইউসুফ এর কবিতা // রসিক তুমি
কি বলে ডাকবো তোমায়
শব্দ খুঁজে হই হয়রান
আহ্ গেলো, গেলোরে
যেটুকু ছিলো সম্মান!
তোমাকে নিয়ে তামাশা করে
পড়শি আছে যত
সেসব গায়ে মাখোনা তুমি
হাসো নির্লজ্জের মত!
নিজেকে ভাবো বীর বাহাদুর
কনুইয়ের নিচে থেকে
তবুও বলো মানবো না হার
বড়শির মতো বেঁকে!
সময় অসময়ে মাতালে মজো
বড়ই রসিক তুমি
হুশ বেহুশে কাটাও সময়
শকূনের পা চুমি!
অনেক আগে তোমার থেকে
লজ্জা নিয়েছে বিদায়
শূন্য থাকা সেই ঘর আজ
ভরে গেছে বেহায়াপনায়!
২৬-০৫-২০২৩
Please Share This Post in Your Social Media
More News Of This Category