1. admin@mannanpresstv.com : admin :
এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুকে আটকের অভিযোগ - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুকে আটকের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৫২ Time View

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (ডিবি) পরিচয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে ১২টার সময় মিরপুর ডিওএইচএস-এ তার এক নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

দলের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুর জানান, মজিবুর রহমান মঞ্জুকে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। কিন্তু এরপর তাকে কোথায় নেওয়া হয়েছে তা ডিবি থেকে আমাদের জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD