1. admin@mannanpresstv.com : admin :
১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫৯ Time View

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। রবিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি এক ক্ষুদে বার্তায় নিশ্চিত করেছেন।

ক্ষুদে বার্তায় বলা হয়, আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে।

তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD