1. admin@mannanpresstv.com : admin :
প্রেসিডেন্ট কতজনের দণ্ড মওকুফ করেছেন, তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট কতজনের দণ্ড মওকুফ করেছেন, তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৮ Time View

১৯৯১ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রেসিডেন্ট কতজনের মৃত্যুদণ্ড ও কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক এ নোটিশ পাঠান।

প্রেসিডেন্টের মার্জনায় বহু ফাঁসির আসামি জেল থেকে বেরিয়ে আতঙ্ক ছড়াচ্ছে উল্লেখ করে ওই নোটিশে বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দীর্ঘ কয়েক বছর যাবত প্রেসিডেন্ট তার ক্ষমতাবলে বহু ক্রিমিনাল, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মওকুফের আদেশ দিয়ে আসছেন। প্রেসিডেন্টের মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবার মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে।

নোটিশে আরও বলা হয়, প্রেসিডেন্টের দণ্ড মওকুফের ক্ষমতার উৎস বা কোন আইন দ্বারা তিনি কীভাবে কোনো প্রক্রিয়ায় তা করে থাকেন বা দণ্ড মত্তকুফের মানদণ্ড কী? তা মানুষের জানা দরকার। তাই এখানে ১৯৯১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত যতজনকে প্রেসিডেন্ট দণ্ড মওকুফ করে বা দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা ও কী প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বিশদ বর্ণনা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আমাকে প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি।

নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকার কথা উল্লেখ করে ওই নোটিশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে দণ্ড মওকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD