1. admin@mannanpresstv.com : admin :
সদ্য নিয়োগপ্রাপ্ত ৮ ডিসির নিয়োগ বাতিল - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সদ্য নিয়োগপ্রাপ্ত ৮ ডিসির নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

সদ্য নিয়োগপ্রাপ্ত আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

যে আট জেলার ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে সেগুলো হলো-লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী।

এছাড়া চার জেলায় ডিসি পদে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের জেলা রদবদল করা হয়েছে। এর মধ্যে যাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছিল, তাকে পঞ্চগড়; যাকে নীলফামারীতে দেওয়া হয়েছিল, তাকে টাঙ্গাইল; যাকে নাটোরে দেওয়া হয়েছিল, তাকে লক্ষ্মীপুর এবং যাকে পঞ্চগড়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে নীলফামারীতে ডিসি করা হয়েছে।

এর আগে সিলেটে ডিসি নিয়োগের এক দিন পর তা বাতিল করে নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।

উল্লেখ্য, সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। পরদিন মঙ্গলবার আরও ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেয়া হয়। তবে ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনের মধ্যে অনেককে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানান কর্মকর্তা-কর্মচারীরা।

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রজ্ঞাপন ঘিরে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD