যাত্রা — হিজল জোবায়ের
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
-
১১
Time View
আমাদের প্রেমপাংশুল
দুনিয়ায় তুমি আর নাই,
ভেসে যায় নৌকা বোঝাই
উজ্জ্বল টাইটেনিয়াম
স্নায়ুবিকারের তোড়ে ওই
নদী বয় হৃত-মাধুরীর,
দাঁড়ের শব্দ শুনি শুধু
বাদবাকি আবহ-বধির
বাঁক শেষে মাটিয়া বুরুজ
তারপর ধুলট শহর
গুলি খাওয়া পায়রার মতো
ডানা ঝাপটায় চরাচর
মানুষের ঘর নেই জেনো
যা আছে তা পুরোটাই পথ
তবু এই ডানা ঝাপটানো
স্বয়ংরচিত দ্বৈরথ
তুমি যতো দূর যাবে, যাও
অনিবার তৃষ্ণার জল,
গোধূলি-আলোয় ভরেছি
কনিয়াক মদের বোতল।
Please Share This Post in Your Social Media
More News Of This Category